প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৩:২৪ পি.এম
ভৈরবে ছেলের হাতে বাবা খুন

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ছেলের হাতে বাবা খুন । নিহতের নাম হাফিজ উদ্দিন (৬৫)।তার ছেলের নাম আলামিন (২৩) হাফিজ উদ্দিনের বাড়ি রায়পুরা থানার আমিরগঞ্জ এলাকার আইল মারা।ভৈরবে সে তার ছেলে আল-আমিনকে নিয়ে কেবি (কেবি হাউজের পাশে জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থাকত)।হাফিজ উদ্দিন এর পেশা ছিল ভিক্ষা বৃত্তি করা। তার ছেলে আলামিন একজন রিকশাচালক। ছেলে আলামিন বাবার ভিক্ষা করা পছন্দ করত না। এ নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায় সময় কলহ সৃষ্টি হতো বলে জানায় আশপাশের লোকজন।
আলামিন বাবা হাফিজ উদ্দিন কে কিভাবে হত্যা করেছে কেউ বলতে পারছে না। তবে জালাল উদ্দিনের মেয়ে তিথি জানাই রাত দেড় ঘটিকার সময় ওই রুমে বিকট ধরনের কয়েকটি শব্দ শোনা যায়। জালাল উদ্দিনের মেয়ে আরো জানাই রাতে দেড়টার দিকে ৯৯৯ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙ্গে হাফিজ উদ্দিন এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে সাথে হাফিজ উদ্দিন এর ছেলে আলামিন কেও পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ সোহানী বলেন হাফিজ উদ্দিন কে কিভাবে ছেলে আলামিন হত্যা করেছে তা জানা যায়নি। ছেলে কে একই ঘরে বেহুশ অবস্থায় পাওয়া যায়,তবে তার মাথার পিছনে মারাত্মক রক্তাক্ত জখম রয়েছে।ছেলে আল আমিন পুলিশি জিজ্ঞাসাবাদ করে জেলা পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান লাশ সুরত হাল করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত হাফিজ উদ্দিনের মেয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.