হোম » সারাদেশ » বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুলের উদ্যোগে বৃক্ষ রোপন 

বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুলের উদ্যোগে বৃক্ষ রোপন 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র  জাতীয়তাবাদীদল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী, খ্যাতিমান চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাটিডালী  বিমানমোড় ও উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করেন, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব মাহিদুল ইসলাম গফুর। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, শ্রমিকনেতা  আলমগীর হোসেন, বিএনপি নেতা ওমর ফারুক, আব্দুল করিম, গনি আলম লিটন, এহশানুল বারি বিপ্লব, রাহাদ হোসেন, কৃষক দলনেতা বেলাল হোসেন, বিএনপি কর্মী  সাগরসহ  এলাকার বিএনপির কর্মীবৃন্দ। কর্মসূচিতে ফলজ, ঔষুধী, মসলা জাতীয় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন ও বিতরন  করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!