প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১১:২৮ এ.এম
ভৈরব জামালপুর টেকনিক্যাল স্কুল ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে জামালপুর টেকনিক্যাল হাই স্কুলের ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিদ্যালয়টির নাম জামালপুর ট্রেকনিকেল হাইস্কুল,ছাত্র- ছাতী প্রায় ৭০০ জন স্থাপিত ১৯৬৮ সন, উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা সহ স্থানীয় বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকা সূত্রে জানা গেছে গতবছর ভৈরব উপজেলার জামালপুর স্কুলের নতুন ভবনটির নির্মাণকাজ কুমিল্লা উত্তরার মেসার্স সৈকত এন্টারপ্রাইজ ঠিকাদারী মোঃ আঃ রউফ ও কুমিল্লার সাব কনট্রাকটর সাইদুল ইসলাম ২ য় ও ৩ য় তলা ১কোটি ২৪ লাখ ৬০ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের মাঠ পর্যায়ে সাব-কন্ট্রাক্টে কাজ করছে।
ভৈরব উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রেদুয়ান হোসেন জানান আমি কিছু কাজের সময় বাড়ীতে ছিলাম তখন সেগুন কাঠের পরিবর্তে মেহগনি কাঠ ব্যবহার করেছে,এই গুলি পরিবর্তন করার নির্দেশ দিয়েছি,কন্ট্রাক্টর সিডিলের বাইরে যা করেছে তা পরিবর্তন করে নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াদ হোসেন ফেসবুক পেইজে জানান বিল্ডিংয়ের অনেক কাজে অনিয়মের সন্ধান পাওয়া গেছে, আমাকে অবগত না করে প্রধান শিক্ষক বিল ভাউচারে সই করা ঠিক করেনি। ও শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম প্রধান জানান, বিদ্যালয়ের দরজা ও চৌকাট সেগুনকাঠের স্থলে মেহগনি কাঠ ও নিম্ন মানের গ্লাস অন্যান্য সরঞ্জাম ব্যবহার করছেন,তিনি বলেন প্রধান শিক্ষক কমিটি কে অবগত না কাজ শেষ না হওয়ার আগে বিল ভাউচারে স্বাক্ষর করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হাকিম জানান আমি নির্মাণ কাজ কম বুঝি, কন্টাক্টার ও ইঞ্জিনিয়ার এর অনুরোধে জুন ক্লোজিং হওয়ায় কথা বলায় এবং একস্পতাহের ভিতর সকল কাজ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় বিলে স্বাক্ষর করি। এদিকে প্রধান ঠিকাদার মোঃ আঃ রউফ জানান কিছু কাজে ভূল হয়েছে তা কয়েক দিনের ভিতর সমাধান করে দেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভবন টি পরিদর্শন করে দেখেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.