প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৬:১৩ পি.এম
ভৈরবে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

এম আর ওয়াসিম : ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করেন ইউএনও শবনম শারমিন। এবারের মেলায় মোট ১৪টি স্টলে বিভিন্ন ফল ও ফুলসহ ঔষধি গাছের চারা স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলার স্টলগুলি খোলা থাকবে। এ মেলা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত । এছাড়াও মেলা উপলক্ষে উপজেলা মিলনায়তনে কৃষি অফিসার আকলিমা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আজহার উল আলম, মৎস কর্মকর্তা জয় বণিক, অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বাসহ অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.