
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়া কৃষক শামসুল আলমের মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকাল তিনটার দিকে খালের নিখোঁজ হওয়া অংশে মরদেহটি ভেসে উঠে। পরে উদ্ধার করা হয়। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।
শামসুল আলম (৫০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাঁচা মিয়ার ছেলে। চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স আরও জানিয়েছেন শুক্রবার, বিকালে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের পানির প্রবল স্রোতে ডুবে যান কৃষক শামসুল আলম। শনিবার সকালে রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বিকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রাণপণ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। আজ রবিবার বিকালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু
কাউখালীতে ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া কর্মচারীকে ৬ মাসের মধ্যে পুনরায় পদায়নের অভিযোগ
আশুরার আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করতে হবে: খাজাবাবা কুতুববাগী