প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ১১:২৩ এ.এম
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোর্শেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কশাইটারি এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোর্শেদা বেগম টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাল্টু মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মোর্শেদা বেগম বাড়ির কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক যন্ত্রে হাত দিলে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.