প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
ভৈরবে ট্রাক্টরের চাপায় এক শ্রমিক নিহত

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সড়কে চলাচলে নিষিদ্ধ বালুবাহী ট্রাক্টরের চাপায়রামিম (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্ডিবের গ্রামের আব্দুর রহিম বেপারীর বাড়ির শাহজাহান মিয়ার পুত্র। আজ শবিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার চন্ডিবের মধ্যেপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী।
খবর পেয়ে, ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষিদ্ধ ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে যায়। এবং নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, চন্ডিবের মধ্যপাড়া আব্দুর রহমান বেপারীর বাড়ির নির্মাণ শ্রমিক রামিম রাস্তা দিয়ে কাজে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভৈরব থানার উপ পরিদর্শক শক্তি মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক্টরটি আটক করি এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আনইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.