
গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ির মনোহরপুরে জমিজমার মামলায় পরাজয় জেনে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে পাল্টা মিথ্যা শিশু অপহরণ মামলা দিয়ে আজাদুল শেখ ও সজিব শেখ নামে দুই সহোদর ভাই নানা ভাবে হয়রানি করছেন বলে জানান ভুক্তভোগী ছাইদার মিয়ার পুত্রবধুসহ সচেতন এলাকাবাসী। এসব সাজানো অপহরণ নিয়ে তারা অসন্তোষ ও বিব্রতবোধ করছেন বলেও জানান।
জানাগেছে, পলাশবাড়ি উপজেলার মনোহরপুর মুন্সিপাড়া গ্রামের জনৈক মৃত. আনছার আলীর পুত্র সজিব শেখ তার নিজের অংশের জমি প্রথমে তার শিশু সন্তানের নামে হেবা দলিল করে দিয়ে পরে অতি চালাকি করে সেই জমি আবারো তার চাচাতো ভাই মোনারুল ইসলামের কাছে বিক্রি করেন। কিন্তু ঐ জমির ভোগ দখল চাইতে গেলে সজিব শেখ তা বুঝে না দিয়ে উল্টো তার চাচা ছাইদারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মিথ্যা মামলায় হয়রানি করবেন বলে হুমকি দেয়। এরপর চাচা ছাইদার মিয়া অভিযুক্ত সজিব শেখের নামে মামলা (সিআর ১৬৮/২৫) করলে সজিব শেখ পরিকল্পিত ভাবে তার আপন ভাই আজাদুল ও তার ভাতিজাকে দিয়ে শিশু অপহরণের নাটক সাজিয়ে বিজ্ঞ আদালতে মামলা (সি আর ১৮৫/২৫) দিয়ে হয়রানির চেষ্টা করলেও তা বুঝে ফেলেন সচেতন এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিবেশী আব্দুল মতিন জানান, আজাদুলের ছোট ভাই আগে তার ছেলের নামে জমি দলিল করে দেয়, তারপরে তার চাচা ছাইদারের ছেলে মোনারুলের কাছে সেই জমি আবারো বিক্রি করে। তাহলে এটা প্রতারণা ছারা আর কি হতে পারে! এছাড়া অপহরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এর সবই মিথ্যা, শত্রুতামূলক ও সত্য নয়।
আর অপহরণের ঘটনা পরিকল্পিত বা সাজানো নাটক কি না এসব বিষয় জানতে আজাদুলের মুঠোফোনে কল দিলে তিনি জানান, যেটা সত্য, সেটাই মামলায় দিয়েছি। আমি মামলা করেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আইনের লোকের কাছে আমি এর বিচার চাইবো বলেও জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২