প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ছয়

মোস্তাফিজুর রহমান,নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১২টা ১৫ মিনিটে চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান।
২১ জুন ২০২৫ (রাত ১২:১৫ মিনিট): তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তারা স্বীকার করে যে,তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা ২জনের নির্দেশে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।
পরবর্তীতে সেনাবাহিনী পুনরায় অভিযান পরিচালনা করে ঐ দুইজন ডাকাত দলের লিডার সহ ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, এ পর্যন্ত তারা— অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা ডাকাতি, ১২টি মোটরসাইকেল ডাকাতি, ৯টি কোরবানির গরু ডাকাতি, চাদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করেছে।
এছাড়াও, বিভিন্ন বিল, পুকুর ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনাও সংঘটিত করেছে বলে তারা স্বীকার করেছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), মৃত কামাল হোসেনেরছেলে মোঃ কাওসার (২৫), আব্দুল আজিজের ছেলে মোঃ বিপ্লব মিয়া (২৪), মোঃ রওশন মিয়ার ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৪), মোঃসালাম আলী মোবারকের ছেলে মোঃ মবিদুল ইসলামের ছেলে মোঃ সুরুজ আলী (২১)।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.