প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
নলডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে হিরোইন সেবনকারী ও গাঁজা ব্যবসায়ীসহ আটক তিন

মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা,নাটোর প্রতিনিধিঃ ভোরের প্রথম আলো ফোটার আগেই সেনাবাহিনীর একটি চৌকস দল নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে মাদক সেবন ও বাণিজ্যের সঙ্গে জড়িত তিনজনকে আটক করে এবং বসতবাড়ি তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে সেনাবাহিনী।যাদের মধ্যে একজন গাঁজা ব্যবসায়ী এবং দুজন হিরোইন সেবনকারী।
আটককৃত আসামীরা হলো মৃত সফিরদ্দিন পরামানিক এর ছেলে মোঃ তুহিন পরামানিক, মিন্টুর ছেলে মোঃ বাপ্পি, মৃত দুলাল পরামানিকের ছেলে নিতাই সে একজন পেশাদার একজন চিহ্নিত গাঁজা ব্যবসায়ী।
সেনাবাহিনী আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করেন। এলাকাবাসীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা কামনা করেন।
সেনাবাহিনীর এই সুপরিকল্পিত অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং সমাজে নিরাপত্তা ও আস্থার নতুন বার্তা পৌঁছে দিয়েছে। মাদকবিরোধী এই যুদ্ধ চলমান থাকবে— একটি সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.