হোম » সারাদেশ » কক্সবাজারে আওয়ামী দোসর সাংবাদিকদের নিয়ে ‘ব্যাটার স্টোরিজ’র ‘রহস্যজনক’ কর্মশালা

কক্সবাজারে আওয়ামী দোসর সাংবাদিকদের নিয়ে ‘ব্যাটার স্টোরিজ’র ‘রহস্যজনক’ কর্মশালা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে আওয়ামী দোসর সাংবাদিকদের নিয়ে একটি দু’দিনের ট্রেনিং কর্মশালা আয়োজন করেছে ‘ব্যাটার স্টোরিজ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ‘টেকসই মিডিয়া কোলাবরেশন প্রকল্পের আওতায় ‘স্থানীয়দের ক্ষমতায়নে রিপোর্টিং’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শীর্ষক এই কর্মশালায় বিএনপি-জামায়াত বা জুলাই গণ-অভ্যুত্থানপন্থী কোনো সাংবাদিককে রাখা হয়নি। এই কারণে এই কর্মশালা নিয়ে চরম রহস্য সৃষ্টি হয়েছে সর্বমহলে।
অভিযোগ উঠেছে, বর্তমান সরকার ও বৈষম্য বিরোধী প্লাটফর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আওয়ামীপন্থী সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা আয়োজন করেছে ‘ব্যাটার স্টোরিজ’ নামের সংস্থাটি। এই কর্মশালায় বর্তমান অন্তর্বর্তী সরকারের আওয়ামীপন্থী সাংবাদিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে প্রথম দিনে। প্রশিক্ষণ দিয়েছেন ঢাকার বেশ আওয়ামীপন্থী প্রশিক্ষক। আগামীকালও এমন  উদ্দেশ্যমূলক প্রশিক্ষণ দেয়ার কথা রয়েছে।
এই ট্রেনিং কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়া যুবলীগ ও ছাত্রলীগের সাবেক পদধারী বেশ কয়েকজন নেতাও রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘ব্যাটার স্টোরিজ’ সংস্থাটি আওয়ামী আজ্ঞাবহ একটি সংস্থা। আওয়ামী লীগের আমলে এই সংস্থাটি নামে-বেনামে বিভিন্ন প্রকল্প বানিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এই সংস্থাটির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে, তাদের প্রোফাইলে এখনো শেখ হাসিনা কথিত ভিশন-৪১ বন্দনা লেখা রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!