
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঈদ পুনর্মিলনী ও সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার আয়োজনে। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
সকালে নবচিত্র পত্রিকার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আয়োজনের সূচনা হয়। র্যালিটি কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে। এরপর কালীগঞ্জ মোটর মালিক সমিতির তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগমন ঘটে পত্রিকা কার্যালয়ে। সকাল ১০টার মধ্যেই অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পদচারণায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক আলাউদ্দীন আজাদ, মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপন, উপদেষ্টা আলহাজ্ব ইসহাক আলী, অধ্যক্ষ নজরুল ইসলাম, পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত শিষ্টাচার, দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করেন জেলা তথ্য কর্মকর্তা।
‘সংবাদপত্রের একাল-সেকাল’ বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন সম্পাদক আলাউদ্দীন আজাদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার মফস্বল সম্পাদক তারেক মাহমুদ। দুপুরের পর পর অনুষ্ঠানে যোগ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,
বৈশাখী টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, কালের কণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাবিব ওসমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম এবং কর্মরত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন ইউএনও মো. দেদারুল ইসলাম।
বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজল জানান, “নবচিত্র পত্রিকা ৩৩ বছর আগে লেটার প্রেসে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে ছাপা হচ্ছে এবং জেলার বাইরেও এর ব্যাপক পাঠকপ্রিয়তা গড়ে উঠেছে।” প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. দেদারুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাছ থেকে মানুষ সঠিক ও নিরপেক্ষ তথ্য প্রত্যাশা করে। দল-মতের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। নবচিত্র পত্রিকা এই অঞ্চলের মানুষের আস্থা অর্জন করবে বলে আমি আশাবাদী।”

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার