
লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়িসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (১৬ জুন) ভোরে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। আটকরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়িচালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আব্দুল আজিজ। পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে সোমবার ভোরে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার গাড়িটি বের করা হয়।
গাড়িটি সাবেক মন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের ঢাকার বাসায় ঈদের খাবার নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা চাঁপারতল পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে।
পরে দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন