
রায়হানুল ইসলাম, বগুড়া: ১৬ই জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দৈনিক উওরকোন এর প্রকাশক, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় তিনি বলেন সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, গোষ্ঠীর স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা ছাড়া গণতন্ত্রের সুফল পাওয়া যাবেনা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার প্রকাশক ও সম্পাদক,জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহসিন আলী রাজু,দৈনিক বগুড়া ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা। সৈয়দ ফজলে রাব্বি ডলার,এম আর সাইন,টিএম মামুন,সুমন সরদার,প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস। উপস্হিত ছিলেন দৈনিক মহাস্হান পত্রিকার প্রকাশক ও সম্পাদক তানভীর আলম রিমন,দৈনিক সকলের খবর এর সম্পাদক অলিউর রহমান দোয়েল,আমার সুন্দর দেশ সম্পাদক হারুনর রশিদসহ বগুড়ায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার