
মোস্তাফিজুর রহমান: নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় দুষ্কৃতিমূলক কার্যকলাপে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
১৪ জুন রাত ১২টা ১৫ মিনিটে গ্রামে দেশীয় অস্ত্র সহ আতংক সৃস্টি করে কিশোরগ্যাং এর কিছু সদস্যরা। তারা চাদাবাজি ও রাহাজানির জন্য বিয়াঘাটের অনেককেই জিম্মি করে ফেলে। তাদের কারনে গ্রামের লোকজন আতংকিত হয়ে সেনাবাহিনী ক্যাম্পে ফোন দেয়। অভিযোগ পাওয়ার পরপরই সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
অভিযানে দুইজন দুষ্কৃতিকারী মিন্টু (১৮) ও মোঃ শাকিল (১৯) — কে আটক করা হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এলাকাবাসী সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত