প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
ঈদের ছুটি শেষ করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে ঢাকার যাত্রীরা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ঈদের ছুটি শেষে তীব্র গরম আর তাবদাহ উপেক্ষা করে মালবাহী ট্রাক, বাস, মিনিবাসসহ যে যেভাবে পারছে সেভাবেই কর্মস্থলে ফিরছে ঢাকার যাত্রীরা। ঈদের ছুটি প্রায় শেষ, কর্মস্থলে ফেরার তাগাদা তাই জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করছেনা মানুষ। যাত্রীর ঢল নেমেছে বগুড়া শেরপুর ধুনট মোড় এলাকায়। আন্তঃজেলা কোচ কাউন্টারে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভীড়। এছাড়াও রিজার্ভ করে যাচ্ছে অনেক পরিবার পরিজনরা। আর এই সুযোগেই কতিপয় মানুষ যাত্রীদের নিকট থেকে ভাড়ার নামে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা।
তীব্র গরমে জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অতিরিক্ত ভাড়া থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই ট্রাকে করেই ফিরছেন। কর্মস্থলে ফেরা মানুষের এ চিত্র ঈদের আমেজের অবসান টানলেও, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও ভোগান্তির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জানা গেছে, অতিরিক্ত গরমের কারনে যাত্রীদের জন্য যাত্রী ছাউনি ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। যেন যাত্রীরা গরম থেকে একটু হলেও রক্ষা পায়। প্রতিদিনের তুলনায় তিনগুণ যাত্রী উপস্থিত হয়ে
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.