
জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-৩(বদলগাছী-মহাদেবপুর) উপজেলার সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার ছোট কবলা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন মাওলানা মোঃ মাহফুজুর রহমান। এসময় উপজেলা চেয়ারম্যান পদে পদপ্রার্থী রফিকুল ইসলাম, আহসান হাবীব ও জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন- কৃষি প্রধান জেলা হওয়ার পর জেলায় কোন শিল্প ও কলকারখানা গড়ে উঠেনি। কোন কর্মসংস্থান না থাকায় বেকারত্ব বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও কৃষকদের উন্নয়ন এবং সমাজকে মাদকমুক্ত করণের লক্ষ্যে কাজ করছি। ভোটারদের আস্থা অর্জনে কাজ করছি।
গত ৫ আগস্টের পর সারাদেশের মতো এ দুই উপজেলা বিভিন্ন মন্দির ও উপসনালয় এবং বাড়িঘরগুলোতে যুবকদের নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এতে মানুষের মাঝে আরো আস্থা বেড়ে যায়। এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আশাবাদী ভোটাররা তাদের মূলব্যান ভোট দিয়ে বিজয়ী করবেন।
মাওলানা মোঃ মাহফুজুর রহমান জেলার মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ১৯৭৪ সালে ৯ ডিসেম্বর এক সম্ভাব্য মুসলিম পরিবারে পরিবারে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল