প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
বগুড়া সদরের গোকুলে প্রাচীনকালের ২টি পিতলের মূর্তি উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর উত্তরপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে প্রাচীনকালের ২টি পিতলের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, গোকুল ইউনিয়নের বেহুলার বাসরঘর সংলগ্ন মুকুল হোসেনদের পারিবারিক একটি কবরস্থান রয়েছে। তার মা আমেনা বেগম গত (১০ই জুন) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মায়ের কবরস্থানের জন্য তাদের পারিবারিক কবরস্থানে খননের সময় স্থানীয় লোকজন ২টি পিতলের মূর্তি পায়। এরপর বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে গত শুক্রবার (১৩ই জুন) এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবর খননকারী সাইফুলের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে প্রাচীন আমলের ছোট পিতলের ১টি ও মুকুলের নিজ বাসা থেকে একটি ছোট পিতলের মূর্তি উদ্ধারপূর্বক জব্দ করেন। বর্তমানে ২টি মূর্তি বগুড়া সদর থানা হেফাজতে হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, যেহেতু এটি ঐতিহাসিক প্রত্ননগর এলাকা। সে হিসাবে অনুমান করা যায়, এগুলো মহামূল্য প্রত্নবস্তু।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.