
এম আর ওয়াসিম: ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সাথে পরকীয়া ও স্ত্রী কে নির্যাতনের অভিযোগে ভৈরব বাসষ্ট্যান্ডে আমেনা ভবনে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রাহেলা বেগম জানান, ২০১৯ সালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা গ্রামের মৃত আঃ ওয়াহাবের পুত্র নবী হোসেনের সাথে ১লাখ ৫০ হাজার টাকা দেন মোহরে পারিবারিকভাবে বিবাহ হয় । বিবাহের পর থেকে স্বামী তাকে শ্বশুড় বাড়ি থেকে যৌতুক বাবদ ৩ লাখ টাকা এনে দিতে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে । শুধু তাই নয় স্বামী নবী হোসেন এরই মরেধ্য একাধিক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছে ।
বর্তমানে সে কুলিয়ারচর পূর্ব লালপুর গ্রামের মুক্তার মিয়ার কন্যা জান্নাত আক্তার ওরফে রুপালীর সাথে অবৈধ মেলা-মেশা ও পরকীয়ার বিষয়টি জানতে পেরে বাধা দেয়ায় সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ দেয়না । এমনকি নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় । লোক মুখে জানতে পেরেছেন জান্নাত আক্তার ওরফে রুপালী তার পূর্বের স্বামী কে একই দিন তালাক দিয়ে একই দিন নবী হোসেন কে বিয়ে করেছে বলে জানতে পারেন । বর্তমানে ৬ মাসের অন্তসত্তা রাহেলার আরো ২টি কন্য সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন ।
এ বিষয়ে প্রতিকার পেতে জান্নাত আক্তারের কর্মস্থল উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে ও কোন প্রতিকার পাননি । এছাড়া গণ অধিকার পরিষদের নেতা দাবী করে নবী হোসেন তার স্ত্রীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে । স্বামীর অত্যাচার নির্যাতন সইতে না পেরে রাহেলা বেগম গত ৮ মার্চ নবী হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠালে সে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে ।এ বিষয়ে গণ অধিকার পরিষদ ভৈরবের মূখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল জানান, নবী হোসেন দলের কোন পদে নেই । এটি তাদের পারিবারিক সমস্যা । তবে রাহেলা আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলো আমি ২ পক্ষকের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছি ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত