
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র চকরিয়া উপজেলার বদরখালীতে ঘুমন্ত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে । নিহত মো. আবদুর রশিদ (২২) নামের ওই যুবক সাইফুল ইসলামের পুত্র। মঙ্গলবার (৩ জুন) বিকালে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়া এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘটনার আগের দিন রাতে জাল বসানো নিয়ে নিহত আব্দুর রশিদের বড় ভাই মোহাম্মদ তজুম উদ্দিন প্রকাশ বাদশার সাথে একই এলাকার জুনায়েদ প্রকাশ সায়েমের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ঘাতক সায়েম নামের ছেলেটিকে চড়থাপ্পড় মারে নিহতের বড় ভাই তজুম উদ্দিন।
পরে সে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নিহত আব্দুর রশিদের বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ছুরি মারলে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে সে। এসময় নিহত আব্দুর রশিদের বড় ভাই মোহাম্মদ তজুম উদ্দিন বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মাছ ধরার জাল বসানো নিয়ে নিহতের বড় ভাই বাদশা ও ঘাতক সায়েমের সাথে ঝগড়ার জেরে আব্দুর রশিদ নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিছুদিন পূর্বেও খালকাঁচা পাড়া নামক এলাকায় ঘাতক সায়েম কর্তৃক এক এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত