
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের টিজিএফ উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধভাবে বসানো কোরবানির পশুর হাট পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যসহ উপস্থিত ছিলেন।
বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ বলেন বলেন, বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নে পশ্চিম পাড়া হাইস্কুল মাঠে অনুমোদনবিহীন পশুর হাট বসানো হয়।
উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে অনুমোদনবিহীন অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয় এবং রাস্তার ওপরে বিশেষ করে অনুমোদিত নয়, এমন কোনো জায়গায় হাট বসতে দেওয়া হবে না মর্মে সতর্ক করা হয়। পরবর্তীতে অনুমোদনহীন সেসব হাটের পশুগুলো নিকটবর্তী অনুমোদিত পশুর হাটে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে যদি কেউ আবার বাজার বসানোর চেষ্টা করে তাহলে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান থাকবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন