
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আজ ভোরে ভারতীয় পিস্তল ও গুলি ফেলে দুই সন্দেহভাজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে পালিয়ে গেছে। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় টহলের সময় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/৩- এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তি ভারত থেকে প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের মুখে তারা তাদের হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল ব্যাগটি তল্লাশি করে একটি ভারতীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি (BMM, KF) উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, সীমান্তে অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান