
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। রবিবার (১ জুন) রাতে সদর উপজেলার মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদি হাসান ওই গ্রামের বাসিন্দা জামির হোসেন মণ্ডলের ছেলে। তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া জানান, মেহেদি ‘বাংলাউইন’ নামে একটি ফিলিপাইনভিত্তিক জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করত। সে দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে আর্থিক লেনদেনের ব্যবস্থা করত। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে জুয়ায় অংশ নিতে উৎসাহিত করত।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মেহেদির কার্যক্রম পর্যবেক্ষণ করছিল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান এবং হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারের পর মেহেদির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল