
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাংকের ভেতরে জেনারেটরের ধোয়ায় ম্যানেজারসহ অজ্ঞান হয়।ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেন। এঘটনা ব্যাংক চলাকালীন সময়ে ঘটে। ছয়জনের গতকাল ১ জুন রোববার বেলা ১১টার দিকে বাজিত পুর আই এফ আই সি ব্যাংকের কুলিয়ারচর শাখায় এ ঘটনা ঘটে।
অজ্ঞান ছয়জনকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ চারজন কর্মকর্তা ও দুজন গার্ড হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, বেলা ১১টার দিকে বাহির থেকে কেউ একজন ব্যাংকে ঢুকে। এরপর প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দুজন গার্ড অজ্ঞান হওয়ার ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। তবে কী কারণে এমনটি হয়েছে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।