
আওয়াজ অনলাইনঃ ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর সিলেট অঞ্চলের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসির মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হুমায়ুন কবির।
সভায় সভাপতিত্ব করেন আম্বারখানা শাখার শাখা প্রধান জনাব হুমায়ুন কবির। সভায় ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়।
গ্রাহকবৃন্দ ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও কে কাছে পেয়ে অত্যান্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মত বিনিময়ের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অতীতের ন্যায় ভবিষ্যৎতেও ইউনিয়ন ব্যাংকের সাথে ব্যাংকিং কার্যকম পরিচালনা ও সেবা গ্রহণের অভিমত ব্যাক্ত করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান