
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এ ঘটনায় স্বামী বাবু ও স্ত্রী পারভীন বেগম দ্বগ্ধ হয়। অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্র সহ ৯ টি ছাগল পুড়ে ছাই হয়ে জায়। গত ৪ মে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে বাবুর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্বগ্ধ দম্পতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম ও নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানিয়ে ছিলেন,গত ৪ মে খাওয়া শেষে পরিবারের সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে তারা বুঝতে পারে বাড়িতে আগুন লাগে। মুহুত্বের মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে যায় বাড়ির ফসল, আসবাবপত্র সহ সকল কিছু সহ গোয়াল ঘরে থাকা ৯ টি ছাগল। এ ঘটনায় আগুনে দ্বগ্ধ হয় বাবু ও তার স্ত্রী পারভিন বেগম। আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭মে দ্বগ্ধ দম্পতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো: বাবুকে জেলা প্রশাসকের পক্ষ হতে উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্ত পরিবারেরকে ৩২০০০/- (বত্রিশ) হাজার টাকার চেক প্রদান করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা