প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় মাসুদ মাস্টারের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টার বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করে গণতন্ত্রের পথ সুগম করেছে। তাই তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে মনিরুজ্জামান মাসুদ মাস্টার বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসতো না। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে একমাত্র শহীদ জিয়াউর রহমান সাহস করে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিল।
এসময় স্থানীয় বিএনপি নেতা দবির শেখের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা কাওছার মাস্টার, জাহাঙ্গীর মোল্যা, ইলিয়াস মোল্যা, ইউপি সদস্য হারুন-অর রশীদ বিরুজ ও সাবেক ইউপি সদস্য আলিম শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.