হোম » সারাদেশ » কর্মকর্তার নির্দেশে রেলের জায়গার গাছ কেটে বাড়ি নিয়ে যাচ্ছিলেন খালাসি সুজন

কর্মকর্তার নির্দেশে রেলের জায়গার গাছ কেটে বাড়ি নিয়ে যাচ্ছিলেন খালাসি সুজন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলগেট সংলগ্ন রেলওয়ে পুকুরের ধারে বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছ এক কর্মকর্তার যোগসাজসে কেটে নিয়ে যাওয়ার পায়তারা করছিলেন রেলওয়ে খালাসী সুজন নামে এক ব্যক্তি। পরে স্থায়নীয়দের হস্তক্ষেপে তা উল্লাপাড়া রেলস্টেশনের রেলওয়ে আরএনবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাছটির বর্তমান বাজার মুল্য ৩০ হাজার টাকা বলে ধারণা স্থানীয়দের।
জানা যায়, প্রায় ১ বছর ধরে উল্লাপাড়া রেলগেট সংলগ্ন রেলওয়ে পুকুরপাড়ে  একটি গাছ পড়ে ছিলো। শুক্রবার (৩০মে) সকাল থেকে ৪ জন ব্যক্তি গাছটি কাটছিলেন রেলওয়ে খালাসী সুজনের নেতৃত্বে। তবে শুক্রবারে রেলওয়ে গাছকাটার বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়। পরবতীতে স্থানীয়রা গনমাধ্যমকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে গণমাধ্যম কর্মীরা সুজন নামে খালাসীকে জিজ্ঞেস করলে তিনি বলেন উর্ধ্বতন কর্মকর্তার অনুমতিক্রমে গাছ কাটা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন,শুক্রবারে সরকারি রেলের জায়গার গাছ কাটার বিষয়টা আমাদের সন্দেহ মনে হয়েছে। পরে তাদেরকে ধরে বসলে এবং ঘটনাস্থলে সাংবাদিক আসলে খালাসী সুজনকে প্রশ্ন করলে প্রথমে স্বীকার না হলেও পরে অকপটে গাছটি তার বাসায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া এই সুজন সিরাজগঞ্জ এক কর্মকর্তা যোগসাজশে রেলের জায়গায় টাকার বিনিময়ে মাটি কাটা,দোকানপাট উচ্ছেদের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া সহ সকল অপকর্ম করে থাকেন।
এ বিষয়ে রেলওয়ে খালাসী সুজন হোসেন বলেন,সিরাজগঞ্জ আই ডাব্লিউ হুমায়ুন স্যারের নির্দেশে গাছ কেটে নিয়ে সিরাজগঞ্জ যাওয়া হবে। পরে স্থানীয়দের উপস্থিতিতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেনি। পরে সাংবাদিকদের কাছে অকপটে গাছ কেটে তার বাসায় নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। এবং গাছ চেরাই করে ঘর দিবেন বলেন জানান তিনি। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার পায়তারা শুরু করেন। তার এমন স্বীকারোক্তি মুলক বক্তব্য মোবাইল ফোনে ভিডিও আকারে ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ আই ডাব্লিউ হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, গাছটা দীর্ঘ সময় ধরে পরেছিলো নষ্ট হচ্ছিল বিধায় সুজন কে গাছ কাটার কথা বলা হয়েছে তবে সে বাসায় নিয়ে যাবে সেটা আমার জানা নেই। তার নির্দেশে নাকি সুজন গাছ কেটে বাসায় নিয়ে যাচ্ছে এমন প্রশ্ন করা হলে? তিনি বলেন বিষয়টি মিথ্যা হয়তো সে ভয়ে বলেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!