হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাল বোঝাই ট্রাক্টর গাড়ি থেকে লাফ দিতে গিয়ে সাঈদ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) সকাল ৬ টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর বোর্ড অফিস নামক স্থানে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। নিহত ওই যুবক দিনাজপুর কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর গ্রামের জমসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাল বোঝাই মাহিন্দ্র গাড়িটি ভূল্লীর দিক হতে ঠাকুরগাঁওয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে প্রাণে বাচার জন্য চলতি গাড়ি থেকে লাফ দেয় ওই গাড়ির হেল্পার সাঈদ হোসেন। এতে সেই গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান সে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!