প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সৎ ও দেশপ্রেমিক: ঝুনু মিয়া

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেছেন, জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সৎ ও দেশপ্রেমিক। সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদ জিয়ার অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শুক্রবার (৩০ মে) বিকালে সদর বাজারের হাসপাতাল রোডস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। অল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে জিয়াউর রহমান বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
জিয়াউর রহমানের বিভিন্ন কীর্তি তুলে ধরে শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি।
এসময় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাড. হেমায়েত হোসেন, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, আলফাডাঙ্গা পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরুল হাসান, যুগ্ম আহবায়ক কাজী জসিমউদদীন কাকুল ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.