
আওয়াজ অনলাইনঃ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ এলজিইডিসদর দপ্তরে নাইজেরিয়ার বিমান বাহিনীর উচ্চ পদস্থ ১৫ সদস্যের একটি দল এলজিইডির কর্মকান্ড নিয়ে এক আলোচনায় মিলিতহন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রশীদ মিয়া। সভায় নাইজেরিয়া বিমান বাহিনীর ১৫ সদস্যের টিম লিডার হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল ওলুগবেমি আদেবয়েওবাসাঞ্জো, কোর্স সমন্বয় কারী কমোডর রেজিনাল্ড আদোকি । উক্ত আলোচনা সভায় এলজিইডির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন সিআরডিপি-২ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মীর তানভীর হোসেন।
পরে এলজিইডির বিভিন্ন কর্মকান্ড নিয়ে নাইজেরিয়ার বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ কিভাবে উন্নয়ন মূলক কাজ করা হয় তা নিয়ে নানাবিধ প্রশ্ন করেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া। পরে এলজিইডির বিবিধ কাজের প্রসংশা করেন বিদেশী প্রতিনিধি দল। উক্ত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী গণ। উল্লেখ্য বিদেশী প্রতিনিধি দল এলজিইডির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ভিডিও চিত্র দেখেন এবং তার একটি ডকুমেন্ট কপি চান।