
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। দানু মিয়া (৪২) নামের ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১ টার দিকে উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত দানু মিয়া ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের পুত্র। তিনি একজন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মাহফুজুল হক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা