হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ

আলফাডাঙ্গায় গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থ বছরে চতুর্থ ধাপে গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৮ মে) সকালে উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজ প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে গোপালপুর ইউনিয়নের ৫২ জন নারী-পুরুষ অংশ নেন।
এতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
প্রধান অতিথি বলেন, যে দেশে তরুণরা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সমাজ ও রাষ্ট্র গঠনে; সেই দেশ তত বেশি উন্নত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সে রকম একটি কাঠামো রাষ্ট্র দিয়ে রেখেছে। আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা ধীরে ধীরে সমাজ, রাষ্ট্র এবং বাহিনীর একজন সদস্য হিসেবে ভূমিকা রাখতে পারবেন।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব, গোপালপুর ইউনিয়ন দলনেতা শেখ আনিচুর রহমান ও ইউনিয়ন দলনেত্রী কোহিনুর বেগম প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!