
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বুধবার মধ্যরাতে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কেউ আটক হয়নি। বুধবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাব-১৫ এর সমন্বয়ে টেকনাফের মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভের পূর্ব পাশে হ্যাচারী সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় র্যাব ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গলের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি সম্ভাব্য ইয়াবা তৈরীর কাঁচামাল (পাউডার) ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান