
আবুল হাশেম: ২৭ তারিখ (মঙ্গলবার) রাজশাহী বাঘা থানা পুলিশ র্যাব ১১ সহযোগীতায় বাঘা থানার মামলা নং-০৬ নারী ও শিশু আইনের ৭/৩০ মামলার পলাতক আসামী মো: ফিরোজ প্রামানিক, (৩০), পিতা- মো: সাবান আলী, সাং- ধর্মহাটা, থানা- চারঘাট কুমিল্লা থেকে আটক করেছে।
আরেকটি পৃথক অভিযানে বাঘা থানার এসআই নাসির উদ্দীন তুহিনের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর গাওপাড়া হতে মাদক ব্যবসায়ী মো: মিলন (৩৭), পিতা-মৃত নওশাদ, সাং-উত্তর গাওপাড়া, বাঘা পৌরসভা, থানা-বাঘা,জেলা- রাজশাহীকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, বুধবার সকালে আসমী দ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান