
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ: চন্দনাইশে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম আবদুল মালেক (৫৫)। আজ ২৮ মে (বুধবার) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফজল করিম সওদাগরের বাড়ির মৃত শহর মুল্লুকের ছেলে আবদুল মালেক গতকাল মঙ্গলবারের বৃষ্টিতে বিলে জমা হওয়া পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে রাতে মাছের ফাঁদ ছাই বসাই। ভোরে আবদুল মালেক ছাই থেকে মাছ আহরণ করতে গেলে অসাবধানতাবশত বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। এ সময় তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে দ্রুত তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় চৌকিদার মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃষ্টিতে জমা হওয়া বিলের পানিতে রাতে বসানো ছাইয়ে মাছ ডুকেছে দেখতে যান আবদুল মালেক। এসময় ছাই তুলতে গিয়ে অসাবধানতাবসত বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, ভোরে আবদুল মালেক নামে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক