হোম » সারাদেশ » আলফাডাঙ্গা আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

আলফাডাঙ্গা আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
সভায় প্রধান অতিথি বলেন, আপনারা শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আগামী দিনে আপনাদের দ্বারা যে ছাত্ররা শিক্ষিত হবে তাদেরকে নৈতিক মূল্যবোধ সহ  উন্নত এবং মানসম্মত শিক্ষা দিতে হবে। মানসম্মত  নৈতিক শিক্ষার দিকে বিশেষ করে নজর দিবেন। কারণ একমাত্র মানসম্মত শিক্ষাই পারে মানসম্মত জাতি গড়তে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান সাইক্লোন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোজাফফর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান প্রমুখ।
এসময় প্রশ্নোত্তর পর্বে শিক্ষকরা স্কুলের বহুতল ভবন, কম্পিউটার ল্যাব, পুকুর সংস্করণ, প্রাচীর নির্মাণ, ওয়াশরুমের সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা নিরসনে সর্বোচ্চ দৃষ্টি দিবেন বলে আশ্বস্ত করেন ইউএনও রাসেল ইকবাল।
পরে মতবিনিময় সভা শেষে ইউএনও রাসেল ইকবাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!