
কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারী সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী (বিএসএফ) ৪ রাউন্ড গুলি চালিয়ে ১৪জন নারী পরুষ বাংলাদেশে পুশইন করেছে ভারতী রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাতে (২৭ মে)রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্তে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টহল যোদ্ধার পাশাপাশি স্থানীয়রাও অবস্থান নিয়েছেন।
বিজিবি ওস্থানীয় সূত্রে জানা যায়. উপজেলার বড়াইবাড়ী সীমান্তের ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন আন্তর্জাতিক মেইন পিলারের ১০৬৭ এলাকার কাকরিপাড়া ক্যাম্পের ভারতীয় বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেন।
পুশইন ভারতীয় নাগরিকদের ফিরিয়ে দিতে সীমান্তে শূন্যরেখায় বিজিবি নিয়ে গেলে ভারতীয় কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ বিএসএফ অকথ্য ভাষায় গালাগালিও বিজিবিকে লক্ষ করে ৪ রাউন্ড গুলি চালায়। বিজিবি‘র পক্ষে প্রতিবাদসহ পতাকা বৈঠকের জন্য চিঠি দিলেও সাড়া দেয়নি বিএসএফ।
স্থানীয়ব বাসিন্দা পারভেজ, সাইদুর সহ অনেকে বলেন, ভোরে রাতে ভারতের বিএসএফ কাঁটাতারের গেট খুলে ভারতীয় ১৪ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে। পরে টহলরত বিজিবির সদস্যরা পুশইন নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে ভারতীয় কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ গালাগালি করে গুলি চালায়।এরিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক