
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৭ মে) ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০) জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।
ভুক্তভোগীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতের ঘুরতে বের হয়েছিলেন সানজিদা আক্তার (২০) নামের এক নারী পর্যটক এবং তার স্বামী। হঠাৎ করেই ৫ জন যুবক তাদের ঘিরে ফেলে এবং নানা অজুহাতে কথা বলা শুরু করে দেন । একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে সানজিদা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এসময় সমুদ্র সৈকতে টহলরত ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে ট্যুরিস্ট পুলিশ এর কার্যালয়ে নিয়ে আসেন । এছাড়াও তাদের সঙ্গে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের দুইজন পলাতক রয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
মোঃ আপেল মাহমুদ আরো বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যারা এই ধরণের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৈকতে পর্যটকদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। আটককৃত আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার