
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : “ছিনতাই মুক্ত ভৈরব চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে নাগরিক সমাজের উদ্যোগে ভৈরব প্রেসক্লাবে (২৭মে) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ভৈরবে ছিনতাইকারী প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মারুকী শাহিন অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, প্রেসক্লাবের সদস্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাক্কি বিল্লাহ, সচিব সোহেল আহমেদ, সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান আক্তার, মাহিন সিদ্দকী, বিশিষ্ট ব্যবাসায়ী বাক্কী বিল্লাহ, গণ অধিকার পরিষদের জেলা যগ্ম আহবায়ক ইমতিয়াজ কাজল, বাংলাদেশ ঔষধ সমিতিভৈরব শাখার সভাপতি বাবু চন্দন পাল, সিনিয়র সাংবাদিক যুগান্তর পত্রিকার ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ছাত্রনেতা আফজাল হোসেন, প্রমুখ।
এসময় বক্তরা বলেন ছিনতাইকারীদের ছিনতাই বন্ধ করতে হলে প্রথমে মাদক নির্মূল করতে হবে।প্রতিটি গ্রামে নাগরিক সমাজের উদ্যোগে কমিটি গঠন করে দিতে হবে। পলিশকে মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করতে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে।পুলিশ মাদক ব্যবায়ীদের নিকট থেকে মসোয়ারা নেওয়া বন্ধ করতে হবে।
মতবিনিময় সভাটি সচঞ্চালনা করেন এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি সজিব আহমেদ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২