প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
চন্দনাইশে অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জুবায়ের

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া থেকে অস্ত্রসহ জুবায়ের নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াব’র নেতৃত্বে গত ২৫ মে (রবিবার) ভোররাতে অভিযান পরিচালনা করে সাতবাড়িয়া তার নিজ বাড়ী থেকে জুবায়ের আরেফিন (২৮) কে অস্ত্রসহ আটক করা হয়।
জানা যায়, চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া নগরপাড়ার নিজ বাড়ীতে অবস্থান করার সংবাদ পেয়ে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার ভোররাতে অভিযান চাালিয়ে মোহাম্মদ জাফরের ছেলে জুবায়ের আরেফিনকে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল সেট, নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত জুবায়েরকে সেনাবাহিনী চন্দনাইশ থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.