হোম » সারাদেশ » করতোয়ার নদীর পানি বিশুদ্ধ করে ঘরের দুয়ারে সরবরাহ করবে পৌরসভা 

করতোয়ার নদীর পানি বিশুদ্ধ করে ঘরের দুয়ারে সরবরাহ করবে পৌরসভা 

রায়হান আলীঃ উল্লাপাড়া পৌরসভায় চলতি বছরের জুনের শেষের দিকে চালু হতে যাচ্ছে বিশুদ্ধ পানির (সুপেও পানি) প্লান্ট। পৌর শহরের চর-ঘাটিনা করতোয়া নদীতে ২০২০ সালের নভেম্বরে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানির প্লান্ট  নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি জিওবি, বিশ্ব ব্যাংক এবং এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর অর্থায়নে বাস্তবায়নের কাজ করছে।
এই সারফেজ ওয়াটার টিট্রমেন্ট প্লান্ট ঘাটিনার করতোয়া নদীতে স্থাপন করা হয়েছে অনেক আগেই। সেখানে করতোয়া নদীর পানি পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বিশুদ্ধ হয়ে চলে যাবে পৌরসভা এলাকার হাটখোলায় ওভারহেড ট্যাংকিতে। পৌর শহরের সাড়ে ৪ হাজার পরিবারে এই বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। উল্লাপাড়া পৌরসভার ৬ টি ওয়ার্ডে  পাইপলাইন পৌছে দেওয়া হয়েছে।
জানা যায় উল্লাপাড়া পৌরসভার মোট বসতি প্রায় ২০ হাজার পরিবার। এরমধ্যে প্রথম ধাপে সাড়ে ৪ হাজার পরিবার এবং ২০ হাজার  সুবিধাভোগী এই সুপেয় পানি পাবে। পরবর্তীতে এটি পর্যায়ক্রমে সবাইকেই দেওয়া হবে। উল্লাপাড়া পৌর শহরে সাপ্লাই এর পানি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। এছাড়াও ক্ষরা মৌসুমে পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি অনেক কম ওঠে। অনেক এলাকায় পানি পাওয়া যায় না। পৌরসভার এই প্রকল্প চালু হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।
উল্লাপাড়া শহরের ঘোষগাতী মহল্লার সজীব কুন্ডু বলেন উল্লাপাড়া পৌরসভা যে উদ্যোগটি নিয়েছে নিঃসন্দেহে অনেক ভালো উদ্যোগ। ক্ষরা মৌসুমে এখানে পানির স্তর নেমে যাওয়ায় অনেক সময় পানি পাওয়া যায় না। এছাড়াও বেশিরভাগ টিউবওয়েলের পানি নিরাপদ নয়। তাই এই নিরাপদ পানি সরবরাহ করলে আমরা উপকৃত হবো।
উপজেলার ঝিকিরা মহল্লার ফারুক হোসেন বলেন করতোয়া নদীতে স্থাপিত বিশুদ্ধ পানির প্লান্টের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের কথা শুনেছি অনেক আগে। তবে এটি খুব দ্রুতই বাস্তবায়ন হলে তাদের দীর্ঘ ভোগান্তির অবসান হবে।
উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন চলতি বছরের জুন মাস ওয়াটার টিট্রমেন্ট প্লান্টটি চালু হবে বলে আশা করছেন। তিনি জানান প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার লিটার পানি উত্তলন করা যাবে। পরে এই পানি ওভারহেড ট্যাংক থেকে বাসা বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তিনি আরো জানান প্রথম ধাপে সাড়ে ৪ হাজার পরিবার কে সুপেয় পানি সরবরাহ করা হবে। পরবর্তীতে সবাইকেই এই আওতায় নিয়ে আসা হবে।
উল্লাপাড়া পৌরসভার সচিব আশরাফুল ইসলাম বলেন, পৌরবাসীদের জন্য বিশুদ্ধ পানির দরকার ছিলো। করতোয়া নদীতে স্থাপিত বিশুদ্ধ পানির প্লান্টের কাজ প্রায় শেষের দিকে। আশাকরি এই বছরের জুনেই সুপেয় পানি সরবরাহ করা যাবে। প্রথম ধাপে পৌরসভার ছয়টি ওয়ার্ডের প্রায় সাড়ে ৪ হাজার পরিবারের বাসা বাড়ীতে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানির সরবরাহ করা হবে। কয়েক ধাপে পুরো পৌর এলাকার বসতি পরিবারগুলো সুপেয় পানি সরবরাহ পাবে। তিনি আরো বলেন বিশুদ্ধ সুপেয় পানি প্লাণ্ট বাস্তবায়নে পৌরবাসীদের জীবনমান উন্নত হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!