প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
ভৈরবে ভূমি মেলা–২০২৫ উদ্বোধন করা হয়েছে।

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ভূমি মেলা--২০২৫ উপলক্ষে ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি'র'উদ্যোগে উক্ত ভূমি মেলার আয়োজন করা হয়া।
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে ৩ দিন দিন ব্যাপি ভূমি মেলা শুরু হয়েছে। আজ রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি। এতে উপজেলার ববিভিন্ন দফতর প্রধান, উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যালী, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয় যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারে।
এই কর্মসূচির আওতায় ভৈরব উপজেলার ভূমি অফিস ছাড়াও ৭টি ইউনিয়নের ভূমি অফিসে সেবা প্রদান করা হচ্ছে বলে জানা যায়। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.