
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোনায়েম হোসেন(০১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১১ টায় পৌরশহরের মহলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছোট সন্তান।
স্থানীয়রা জানান, নিহত শিশুটির মা মহলবাড়ি এলাকায় ভূট্রাক্ষেতে ভূট্রা তুলছিলেন। ভূট্রা ক্ষেতের পাশেই ছোট একটি গর্তে বৃষ্টির পানি জমলে সেই গর্তে পড়েই শিশুটি মারা যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানা কর্মকর্তা মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ