
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি: যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ হোসেন (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এবং সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা মেহের আলীর ছেলে।
রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসিফ পাসপোর্ট অফিসের একটি জরুরি কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি এলোমেলোভাবে চালাতে শুরু করেন। তার পেছনে থাকা বন্ধু রাকিবুল ইসলাম শুভ জানান, তিনি আসিফকে স্বাভাবিকভাবে চালানোর জন্য বললেও তাতে কর্ণপাত না করে একইভাবে চালাতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেলটি একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে আসিফ ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত