
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : জমি বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে ভাড়াটে বাদি দিয়ে মামলার অভিযোগ উঠেছে চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী খাতিজা বেগমের বিরুদ্ধে । স্থানীয় সালাহউদ্দিন মাঝি বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে দলিয় প্রভাবখাটিয়ে স্থানীয় জনসাধারণকে নির্যাতনে অতিষ্ঠ করে তুলেছেন । এমনকি পান থেকে চুন খসলেই মামলা দিয়ে হয়রানি করতেন খাতিজা বেগম ।
এমনি একটা মিথ্যা ঘটনা সাজিয়ে, পার্শ্ববর্তী লামা উপজেলার ফাইতং এলাকা থেকে জুবাইদা আক্তার নামের এক ভাড়াটে বাদি এনে গত (১ মে ২০২৫) চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের অসহায় ১১ জন জেলে পরিবারের সদস্যদের হয়রানিমূলক মামলা দেয়ার তথ্য বেরিয়ে আসছে । খোদ মামলার বাদি জুবায়দা নিজেই সাক্ষাৎকারে স্বীকার করেন মামলায় বর্ণিত ঘটনা সত্য নয় , হামলার মত কোনো ঘটনা সংঘটিত হয়নি । মামলার আর্জিতে বর্ণিত সকল ঘটনা মিথ্যা এবং বাদি জুবাইদা জানে না বলে জানান।
চকরিয়া থানার উক্ত ১/২০৫ মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনা ও মামলাটি পূনরায় তদন্ত করে দেখা হবে বলে জানান ।