হোম » সারাদেশ » রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার 

রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঘরের সরের সাথে ওড়না পেঁচিয়ে বীণা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) পৌরশহরের বসাকপাড়ার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ পৌরশহরের ১নং ওয়ার্ডের মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথ ওরফে ছোট বসাকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,পৌরশহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসর অনুষ্ঠান দেখে স্বামী-স্ত্রী বাড়িতে আসে। এরপর দুজনে দুটি পাশাপাশি রুমে ঘুমাতে যায়। গৃহবধূর স্বামী সকালে দেখেন তার স্ত্রী ঘরের সরের সাথে ওড়না পেঁচিয়ে গলাস ফাঁস দিয়েছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীণা বসাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!