প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস ব্যাবসায়ীদের মানববন্ধন

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে চার দফা দাবি আদায়ে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ ঠাকুরগাঁও জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন সমবায় মার্কেট চত্তরে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ঘন্ট্যাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ইমরান হোসেন,কামরুল হাসান,আব্দুল কাদের ও হায়দার আলী সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন ঔষুধ ব্যাবসাটি কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে সুনাম নষ্ট করেছে। তাই সন্মানজনক এই ব্যাবসাটিকে আরো জনসেবামূলক করতে চারদফা দাবি বাস্তবায়ন প্রয়োজন। এরমধ্যে ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত বা প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসীতে কোম্পানি কতৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে এবং সরকার কতৃক সকল ঔষুধের মূল্য নির্ধারণ করতে হবে। এই চারদফা বাস্তবায়ন হলে অসাধুরা আর অপরাধ করতে পারবেনা, সেই সাথে প্রকৃত ঔষধ ব্যাবসায়ীরা পরিচ্ছন্ন ভাবে ব্যাবসা করতে পারবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.