
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। পরে বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও কুইজ প্রতিযোগীতা এবং স্কুল- কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। এ সময় সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২ স্টল স্থান পায়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল