হোম » সারাদেশ » চকরিয়ায় জমি জবর দখলের চেষ্টায় বাড়িতে আগুন দিয়ে পালনোর সময় দুষ্কৃতকারী আটক

চকরিয়ায় জমি জবর দখলের চেষ্টায় বাড়িতে আগুন দিয়ে পালনোর সময় দুষ্কৃতকারী আটক

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া পৌরসভা ২নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের সভানেত্রী খাতিজার বেগমের নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী । স্থানীয় জনসাধারণের বিরুদ্ধে একের পর এক মামলা- হামলার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ধরে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে  ।

 সর্বশেষ জালিয়া পাড়ায় আওয়ামী লীগ নেত্রী খাতিজা বেগমের নেতৃত্বে দিনেদুপুরে জায়গা জবরদখলের চেষ্টা ও আগুন দিয়ে পালানোর সময় ১ জনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী । রবিবার (১৮ মে) বিকাল ৫ টার দিকে স্থানীয় সেনোয়ারা বেগম নামের এক অসহায় নারীর ঘর জবরদখলের উদ্দেশ্য আগুন লাগিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর জাফর আলমের(বন জাফর) পুত্র সাদেক নামের একজনকে আটক করে। আটককৃত সাদেক পৌরসভা কার্যালয়ের খন্ডকালীন গাড়ি চালক, তিনি আওয়ামী লীগ নেত্রী খাতিজার ক্যাডার বাহিনীর সদস্য বলে জানান ক্ষতিগ্রস্তরা  । এঘটনায় চকরিয়া থানায় সেনোয়ারা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বলেন ,পৌর ২নম্বর ওয়ার্ড থেকে আটককৃত আসামি সাদেককে আদালতে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!